আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি: স্পিকার

দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি: স্পিকার

দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ের হলরুমে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি ল-অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, দেশে উন্নয়নের সঙ্গে গণতান্ত্রিক চর্চা জরুরি। আমি বিশ্বাস করি আজকের মত আগামী দিনেও গণতন্ত্র অব্যাহত থাকবে, সংসদ কার্যকর থাকবে।

তিনি আরো বলেন, দেশে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়টি এখন জোর দিতে হবে। এ জন্য সুষ্ঠু জ্ঞানচর্চা ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে ড. মিজানুর রহমান বলেন, সম্পদের অপ্রতুলতা মানবাধিকার সুরক্ষায় বাধা সৃষ্টি করতে পারে না। রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, এর মাধ্যমে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে বাধ্য করতে হবে।

ঢাকা ইউনিভার্সিটি ল-অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট একেএম ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি মো. ইমাম আলী, বিচারপতি মীর্জা হোসাইন হায়দার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার খোকন প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত