আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে ২৪ শিশুসহ নিহত ৪৬৫

বাংলাদেশে ফেব্রুয়ারিতে ২৪ শিশুসহ নিহত ৪৬৫

দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক

দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: ফেব্রুয়ারিতে ২৪ শিশুসহ নিহত ৪৬৫ শীর্ষ নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ফেব্রুয়ারি মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ৪৬৫ জন ব্যক্তি নিহত হয়েছে। আর এই সময়ে বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২৫৬২। এসব ঘটনায় দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন দেশের মানবাধিকার সংগঠনগুলো।

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে আলোচনার শীর্ষে ছিল শিশু হত্যা ও নির্যাতন। পারিবারিক কোন্দলে আহত ও নিহতের সংখ্যাও তুলনামূলক বেশী ছিল। আর নারী নির্যাতন, আত্মহত্যা, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সহিংসতা ছাড়াও ‘কথিত ক্রসফায়ারে’ মানুষ হত্যার ঘটনা ঘটেছে।

এছাড়া, অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃক নিরীহ মানুষ হত্যাও চলছে। আর মানুষের পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় বাড়ছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ফেব্রুয়ারি মাসের গবেষণা সেলের তথ্য-উপাত্ত থেকে জানা যায়, গত কয়েক মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা সবচেয়ে বেশী ঘটেছে। এই মাসে ৪০ জন শিশু নির্যাতনের শিকার ও ২৪ শিশুকে হত্যা করা হয়েছে।

তার মধ্যে গত ১২ ফেব্রুয়ারি নাটোরের বাগাতিপাড়ার মাকুপাড়া বাজারে স্কুলপড়ুয়া ৩জন শিশুকে রশি দিয়ে হাত বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। একই দিনে রাজশাহীর দুই স্কুল ছাত্রকে চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে সাত ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। এছাড়া, ৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান মডেল স্কুলের চার ছাত্রকে পুলিশ বেধড়ক পিটিয়ে নির্যাতন করা হয়। এর আগে, ২ ফেব্রুয়ারি জন্ম নেয়ার সঙ্গে সঙ্গেই শিশু সন্তানকে চারতলা বাড়ির বারান্দা থেকে ফেলে দেয় তার মা। শুধু নির্যাতন নয়, বেড়ে গেছে শিশু হত্যার ঘটনাও। গত ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে দুই বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১০ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় শিশু কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেন তার বাবা।

গত ১৪ ফেব্রুয়ারি হবিগঞ্জের সুদ্রাটিকি গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ৪শিশু, পরবর্তীতে তাদের লাশ মাটিচাপা অবস্থায় পাওয়া যায়। কিশোরগঞ্জে পরকীয়ায় আসক্ত হয়ে দেড় বছরের শিশুপুত্রকে হত্যা করে তার মা। ২৮ ফেব্রুয়ারি কুমিল্লায় হত্যা করা হয় দুই শিশুকে। গত ১৬ ফেব্রুয়ারি অপহরণের পর মুক্তিপণ না পেয়ে গাজীপুরে চার বছরের এক শিশুকে হত্যা করা হয়।

এছাড়া, যৌতুকের জন্য প্রাণ দিয়েছেন ৬ জন নারী এবং যৌতুকের কারণে আহত হয়েছেন, ২৩ জন নারী। তার মধ্যে মুন্সিগঞ্জের গৃহবধূ রাশিদা বেগমকে যৌতুকের কারণে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে স্বামী ও দেবর। রাঙ্গামাটির গৃহবধূ নূর বানু, পাবনার শম্পা বেগম এর মতো মাত্র পঁচিশ হাজার টাকার জন্য শাহজাদপুরের নাজমা খাতুনকে প্রাণ দিতে হয়েছে। আর পারিবারিক সহিংসতার ঘটনায় ফেব্রুয়ারি মাসে ২৮ জন নিহত ও আহত হয়েছেন ৬৯ জন। এরমধ্যে বেয়ালমাড়িতে ভাইয়ের হাতে বোন নিহত হন। পাবনায় পারিবারিক কলহের কারণে এক মা ও তার সন্তানের বিষপানে মৃত্যু হয়।

আর ফেব্রুয়ারি মাসে ২৫ জন নারী ও ৯ জন শিশু ধর্ষিত হয়েছে। এদের মধ্যে ৭ জন নারী, গণধর্ষণের শিকার হয় ৬ জন ও ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। তার মধ্যে পিরোজপুরে শিরিন আক্তার নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা করে দুর্বৃত্তরা। ঢাকা বিভাগের ফেব্রুযারি মাসে ধর্ষণের ঘটনা বেশী হয়েছে বলে এক গবেষণায় জানা গেছে। ফেব্রুয়ারি মাসে কথিত ক্রসফায়ারের ঘটনায় ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত হয় ৩ জন, র‌্যাব কর্তৃক ৮ জন ও অন্যান্য বাহিনী কর্তৃক ২ জন।

আর আত্মহত্যা করেছে ৩৬ জন। এদের মধ্যে ৭জন পুরুষ ও ২৯ জন নারী। সারা দেশে সন্ত্রাসী ঘটনায় ৭৩ জন নিহত ও আহত হয়েছেন ১৪২ জন। ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ে মঠ পূজারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। আর সামাজিক অসন্তোষের শিকার হয়ে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ৬৩২ জন। বেশীর ভাগ ঘটনাই ঘটেছে  জমি জমা, দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।

আর রাজনৈতিক সহিংসতায় ১৭২ জন আহত হয়েছে ও নিহত হয়েছেন ২ জন। আধিপত্য বিস্তার, টেন্ডার বাণিজ্য, এলাকা দখল, চাঁদাবাজী নিয়ন্ত্রণ ও ক্ষমতার দাপট প্রদর্শনের জন্য আওয়ামী লীগের অন্তঃকোন্দলে ১২৯ জন বিএনপির অন্তঃকোন্দলে ৭ জন আহত হয়েছেন। তাছাড়া মাদক ব্যবসার বিরোধে ৬ জন আহত ও ১জন নিহত হয়েছেন। বিদ্যুৎপৃষ্ট, পানিতে পড়েসহ বিভিন্ন ঘটনায় ৩৪জন মারা গেছেন। আর ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৬ জন। রাজনৈতিক অজুহাতে গণগ্রেফতার হয়েছে ৭২৫  জনেরও বেশী। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিউনিকেশন এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন এসব তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত