আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশে ৪টি প্রদেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এই রিট আবেদনের রুল শুনানি না হওয়া পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে ৮টি সার্কিট বেঞ্চ গঠনে অন্তর্বর্তী আদেশ চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেশে চারটি প্রদেশ হলে জনগণ বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে যাবে। ঢাকা বসবাসের উপযুক্ত হয়ে গড়ে উঠবে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। তার রিট আবেদন নম্বর ২৬৭১/২০১৬। এই আবেদনে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদন সম্পর্কে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। সেই ঢাকাকে সংবিধান সংশোধন না করে দুই ভাগে ভাগ করা হয়। এভাবে বাংলাদেশকে ৪টি ভাগে ভাগ করে প্রদেশ করা সরকারের ইচ্ছা থাকলেই সম্ভব। এ রিট আবেদনটি বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।’

শেয়ার করুন

পাঠকের মতামত