আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জাপাকে ১৪ দলভুক্ত হতে বাধ্য করা হয়েছিল : জিএম কাদের

জাপাকে ১৪ দলভুক্ত হতে বাধ্য করা হয়েছিল : জিএম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, ২০০৮ সালে জাতীয় পার্টিকে (জাপা) ১৪ দলভুক্ত করার জন্য বাধ্য করা হয়েছিল। অথচ তার আগে চরম প্রতিকূল অবস্থায় মধ্যেও জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতে পেরেছিল।

শুক্রবার দুপুরে খুলনায় মহানগর জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জি এম কাদের।

খুলনার জাতিসংঘ পার্কে আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল  আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা, সুনীল শুভ রায়, জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টি মহাজোটে আছে। কিন্তু  বলতে হবে সাংবিধানিকভাবে জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদকে গেজেট করে বিরোধীদলীয় নেত্রী করা হয়েছে। আবার সেই দলের নেতাদের মন্ত্রী থাকার বিষয়টি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক। এই বিষয়টির অবসান হতে হবে।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কোনো দলের লেজুড়বৃত্তি করলে  বিলীন হয়ে যাবে। তাই এককভাবে দলকে সংগঠিত করে নির্বাচনে অংশ নিতে হবে। তিনি বলেন, বিএনপির জনসমর্থন আছে। কিন্তু সাংগঠনিক ভিত্তি নেই। অথচ জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আছে। তাঁরা রাস্তায় দাড়াতে পারে। তাই এরশাদের দলকে শক্তিশালী করতে হবে।

সম্মেলনে জি এম কাদের খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে আলহাজ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলামের নাম ঘোষণা করেন। পরে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের  অনুমোদন নিতে পরামর্শ দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত