আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপির শীর্ষ নেতৃত্বে দুই আসামি : শেখ হাসিনা

বিএনপির শীর্ষ নেতৃত্বে দুই আসামি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হতে দেবে না, এ জন্য দেশের মানুষকে পুড়িয়েছে বিএনপি। দেশের মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা মঞ্চে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির শীর্ষ দুই পদে পুনর্নির্বাচিত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দলটি জনগণকে কিছু দিতে পারবে না।
বিএনপির কাউন্সিলকে ‘নাটক’ আখ্যায়িত করে তিনি বলেন, কাকে নির্বাচিত করল? দুজনই আসামি, একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ অগাস্ট মামলার পলাতক আসামি, তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে। তাহলে এই দল আর কী দেবে?
এনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের দিকটি ইঙ্গিত করেও শেখ হাসিনা বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীর দল মানুষকে কী দেবে? তারা এদেশের রাজনীতিকে কলুষিত করছে।
প্রধানমন্ত্রী বলেন, কেন দেশের মানুষকে পোড়ালেন, এর জবাব খালেদাকে দিতে হবে। খালেদার সমালোচনা করে তিনি আরো বলেন, খালেদার মন পড়ে থাকে ‘পেয়ারে পাকিস্তানে’।
দেশের সার্বিক উন্নতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎ​সা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু জিয়া–এরশাদ–খালেদা এ ভাষণ প্রচারে বারবার বাধা দিতে চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় গড়ে তোলেন। বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনে বিশ্বের বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আ.লীগ নেতা হান্নান প্রচার করেছিলেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারাও তা প্রচার করেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল থেকে মাইকে বাজানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, দেশাত্মবোধক গান।

শেয়ার করুন

পাঠকের মতামত