আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শেখ হাসিনা ভদ্রভাবে কথা বলতে পারেন না : খালেদা জিয়া

শেখ হাসিনা ভদ্রভাবে কথা বলতে পারেন না : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভদ্র ভাষায় কথা বলতে পারেন না, ভদ্র আচরণও জানেন না। তিনি এমন অশ্লীল ভাষা ব্যবহার করেন যা সবার জন্য লজ্জার।

মঙ্গলবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কাজে মেয়েদেরকে প্রথম রাস্তায় নামিয়েছেন জিয়াউর রহমান। মহিলারা যে রাস্তায় বেরিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে তা হয়তো অনেকে চিন্তাও করেননি।

খালেদা জিয়া বলেন, খাল কাটা কর্মসূচিতে কোদাল হাতে নিয়ে মহিলারা অংশ নিয়েছিলেন। সাংবাদিকতায় মহিলাদের আরো বেশি আশা উচিত বলেও মনে করেন তিনি।

খালেদা জিয়া বলেন, এখন মহিলারা কোথাও নিরাপদ নয়, শিশুরাও নির্যাতিত হচ্ছে। পুলিশও নারী নির্যাতন করছে, এটা বেদনাদায়ক। বিচার হয় না বলেই এরা নির্ভয়ে নোংরা কাজ করে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত