আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কঠিন শর্তে ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের

কঠিন শর্তে ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতবছরের ঢাকা সফরকালে বাংলাদেশের জন্য ঘোষিত ২০০ কোটি ডলারের ঋণ মঞ্জুরির এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার উপস্থিতিতে ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদবেন্দ্র মাথুর ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের মধ্যে এই ঋণরেখা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ভারত সরকার ঋণ চুক্তির অধীন প্রকল্প প্রস্তাবসমূহের দ্রুত অনুমোদন দিতে বদ্ধপরিকর।

দ্বিতীয় এই ঋণচুক্তির অধীনে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, পরিবহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ চলাচল, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষাখাতের মত বিভিন্ন সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্যে চিহ্নিত হয়েছে। ২০ বছরে পরিশোধযোগ্য (আপৎকালীন সংরক্ষণ অধিকারসহ) সুদের হার বছরে ১ শতাংশ।

২০০ কোটি ডলারের ঋণ এদেশে এ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ঋণ চুক্তি।

শেয়ার করুন

পাঠকের মতামত