আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা জজ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুছুর রহমান পাটওয়ারী।

ইকবাল মাহমুদ দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।

আর আমিনুল ইসলাম স্থলাভিষিক্ত হলেন বিদায়ী কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর।

গত ২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ৭ ধারা অনুযায়ী ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন,মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব এম আব্দুল আজিজ। এর মধ্যে কমিটির সাচিবিক দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজকে।

এ কমিটি ‘বাছাই’ শেষে দুদকে নিয়োগ উপযোগী ৪ জনের নাম সুপারিশ করেন। সেখান থেকে দু’জনকে নিয়োগ দেওয়া হলো।

শেয়ার করুন

পাঠকের মতামত