আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ ব্যাংকের সব তথ্য হ্যাকারদের হাতে?

বাংলাদেশ ব্যাংকের সব তথ্য হ্যাকারদের হাতে?

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, চীনের হ্যাকাররা শুধু টাকাই নিয়ে যায়নি, বাংলাদেশ ব্যাংকের সব তথ্য এখন তাদের হাতে। বাংলাদেশ ব্যাংকের সব গোপন নথি ও সম্পদের পরিমাণ, কোথায় কি অবস্থায় রয়েছে, নগদ অর্থ, স্বর্ণ ও বন্ডের বিনিয়োগ কোন দেশে এবং কোথায় রয়েছে সব তথ্য এখন তাদের হাতে।

কেন্দ্রীয় ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে বিশেষ ধরনের স্কিমিং ভাইরাস ছড়িয়ে দিয়ে দীর্ঘদিন ধরে গোপনীয় সব তথ্য ক্লোনও করে তারা। এমন পরিস্থিতিতে হ্যাকাররা আবারো কোনো অঘটন ঘটাতে পারে-এমন আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে।

বৈদেশিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতির পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতি চালু করা হয়েছে। এজন্য কয়েকজন কর্মকর্তাকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছড়া সব ধরনের পাসওয়ার্ড পরিবর্তন আনা হয়েছে। এ কাজে সহায়তা করেছেন পরামর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত বিশ্বব্যাংকের সাবেক আইটি প্রধান রাকেশ আস্তানা ও তার দল।

হ্যাকাররা যাতে পুনরায় সিস্টেমে ঢুকতে না পারে সেজন্য পরামর্শক দলের সরবরাহ করা সিকিউরিটি সফটওয়্যার নতুনভাবে সব কম্পিউটারে আপলোডের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। এটাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

পাঠকের মতামত