আপডেট :

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির তদন্ত ঘুরপাক খাচ্ছে কয়েক কর্মকর্তাকে ঘিরেই

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির তদন্ত ঘুরপাক খাচ্ছে কয়েক কর্মকর্তাকে ঘিরেই

জালিয়াতির মাধ্যমে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের ও ফরেক্স রিজার্ভের কয়েকজন কর্মকর্তাকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে তদন্ত। সংঘবদ্ধ একটি চক্র রয়েছে তাদের সঙ্গে। সন্দেহভাজনরা  একটি প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় থাকায় তাদের নাম সহসাই প্রকাশ করা হচ্ছে না। তদন্ত কাজে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের পাওয়া তথ্য-প্রমাণের মাধ্যমেই তাদের সম্পৃক্ততা থাকার বিষয়টি প্রকাশ করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

এরই মধ্যে জালিয়াতির মাধ্যমে অর্থ চুরির ঘটনায় একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বেশকিছু প্রমাণও পাওয়া গেছে। হ্যাকিং করার কয়েকটি ইউজার আইডি সনাক্ত করতে পেরেছে কর্মকর্তারা। ফায়ার-আই নামক আইটি প্রতিষ্ঠানকেও দেওয়া হয়েছে এ তথ্য। তদন্তকারিরা আশা করছেন এই আইডি ব্যবহারকারিদের পাওয়া গেলেই বাকিদের খুঁজে বের করা যাবে। এজন্য আইসিটি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকেও কাজে লাগানো হচ্ছে। নেওয়া হচ্ছে তাদের পরামর্শ।

ফরেক্স রিবজার্ভের ডিলিংরুমের(যেখান থেকে বৈদেশিক রিজার্ভের অর্থ লেনদেন করা হয়) দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ ছিল দুই দিন আগে থেকেই। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে তদন্তকারিরা। এদিকে গতকাল শুক্রবার ও শনিবার বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ক্যাবলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ডাটা ট্রান্সফার ও ইউজার হিস্টোরির তথ্য মুছে ফেলা হচ্ছে বলে সূত্র জানায়।

প্রভাবশালী মহলের সম্পৃক্ততার কারণে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখেই তদন্তকাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করছে সাবধানতা নিয়ে।

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মত এত বড় ঘটনায় পুলিশ ও র‌্যাব তাদের উদ্যোগেই ছায়া তদন্ত করছে। প্রয়োজনে যোগাযোগ করছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনের মোবাইল কললিস্ট যাচাই-বাঁছাই করে দেখছে তারা। কয়েকজনের বিদেশি কানেকশনও খতিয়ে দেখছে।

পুলিশের একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই তারা এগোবে। বিষয়টি স্পর্শকাতর ও অপরাধমূলক হওয়ায় পুলিশ ছায়া তদন্ত করে চলছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৯৫ কোটি ১০ লাখ ডলার মার্কিন ডলার হ্যাকিং করে নেয়ার চেষ্টার কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬০৮ কোটি টাকা। এর মধ্যে শুধু ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকার নিতে পেরেছে। বাকি ৮৫ কোটি ডলার বেহাত হওয়া থেকে প্রতিহত করা গেছে বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিবৃতিতে বলা হয়েছে, সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৩০টি নির্দেশের ৮৫ কোটি ডলার বেহাত হওয়া শুরুতেই প্রতিহত করা গেছে। অবশিষ্ট ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দুই কোটি ডলার এরই মধ্যে ফেরত আনা গেছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৬৩৫ কোটি টাকা) ফেরত আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

অথচ গত ৯ মার্চ প্রথমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেছেন, হ্যাকড হওয়া ৮১ মিলিয়ন ডলার (৮ কোটি ১০ লাখ ডলার) ফিলিপিন্সে গেছে। ২০ মিলিয়ন ডলার গেছে শ্রীলংকায়। ফিলিপিন্সে যে অর্থ গেছে, তার একটি অংশ এখনও সেখানকার ব্যাংকে আছে। আর কিছু টাকা ব্যাংকের বাইরে চলে গেছে। শ্রীলংকার ব্যাংকে যে ২০ মিলিয়ন ডলার গিয়েছিল, সে অর্থ আমরা ইতোমধ্যে ফেরত পেয়েছি।

শ্রীলংকায় পাচার হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের একাউন্টে জমা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শুভঙ্কর সাহা প্রথমে জমা হয়েছে বলেই পূণরায় বলেন, এখনও জমা না হলেও সেটি জমা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

অথচ গতকাল শ্রীলংকার একিটি সংবাদপত্র জানিয়েছে, শীলংকার কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি তদন্ত করে দেখছে যে, কোন প্রকার টাকা প্রবেশ করেছে কিনা। পত্রিকাটি নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে আরও জানায়, শ্রীলংকায় বাংলাদেশ ব্যাংকের কোন অর্থ প্রবেশ করে নি।

শেয়ার করুন

পাঠকের মতামত