আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নোয়াখালীতে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত

নোয়াখালীতে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষির হাটবাজার ও পোরকরা গ্রামে হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে থেমে থেমে চলা এই সংঘর্ষে আরো অন্তত অর্ধশত লোক আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ব্যাপক ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সংঘর্ষে নিহতদের মধ্যে দুজন হলো হিজবুত তাওহীদের কর্মী ইব্রাহিম খান রুবেল (২৫), মো. সোলায়মান (২৬)। তাদের গলা কেটে হত্যা করা হয়। এছাড়া পাশের গ্রাম খোড়খাসতার মাটি কাটা শ্রমিক মজিবুল হক মজু (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

এ সময় চাষির হাটবাজারে অবস্থিত হিজবুত তাওহীদের কার্যালয় ভাঙচুর ও সংগঠনের এক সমর্থকের এক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ লোকজন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের নেতৃত্বে দাঙ্গা পুলিশ রয়েছে। হিজবুত তাওহীদের আরো শতাধিক কর্মী-সমর্থককে ঘেরাও করে রেখেছে গ্রামবাসী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসীর প্রতিরোধের কারণে সম্ভব হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, গত কয়েক বছর থেকে পোরকরা গ্রামে হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের নানা বিষয়ে বিরোধ চলে আসছে।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, হিজবুত তাওহীদের কর্মীরা এলাকায় ইসলামবিরোধী নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুবছর আগে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা এলাকাছাড়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি চাষির হাটে সমাবেশ করে তারা উস্কানিমূলক বক্তব্য দেয়। এতে লোকজন আরো ক্ষুব্ধ হয়ে উঠে। সে থেকে গত কয়েক দিন পর্যন্ত সংগঠনের বহিরাগতদের এলাকায় আনাগোনা বেড়ে যায়। এনিয়ে সোমবার স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে আসার সময় চাষির হাটে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। দুপুরে উত্তেজিত জনতা সংগঠনের এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানা যায়।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকারুজ্জামান সোমবার স্থানীয়দের এক অভিযোগ পাওয়া ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), সোনইমুড়ী থানার অফিসার ইনচার্জ কাজী হানিফুল ইসলামসহ র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত