আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপালে বিদ্যুৎ​কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিবাদে ২১ মার্চ সারাদেশে আধাবেলা হরতাল

রামপালে বিদ্যুৎ​কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিবাদে ২১ মার্চ সারাদেশে আধাবেলা হরতাল

সুন্দরবনকে অনিবার্য ধ্বংসের মুখে ফেলে রামপালে কয়লাচালিত তাপ বিদ্যুৎ​কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিবাদে আগামী ২১ মার্চ সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে সর্বজন বিপ্লবী দল। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আহ্বায়ক ম. ইনামুল হক।

লিখিত বক্তব্যে ম. ইনামুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে সুন্দরবন দেয়াল হয়ে আমাদের রক্ষা করে। কিন্তু সুন্দরবনে বিদ্যুৎ​কেন্দ্র তৈরি করা হলে তা দেশ, মানুষ তথা পরিবেশের জন্য অশুভ বিনাশ ডেকে আনবে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে আমাদের দেশ প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তাই উন্নয়নের নামে নদী-নালা, খাল-বিল, বন-বনানী, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যের ক্ষতির বিনিময়ে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

ম. ইনামুল হক প্রশ্ন তোলেন, যে দেশের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পান, সে দেশে সুন্দরবন ধ্বংস করে পরিবেশ বিপর্যয়ের পরিকল্পনা কীভাবে করা হয়?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সর্বজন বিপ্লবী দলের সদস্যসচিব তুষার রেহমান, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মো. শহীদ, রফিক চৌধুরী, শেখ লিয়াকত আলী প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত