আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পেলো বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পেলো বিএনপি

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ তথ্য জানান।

এর আগে ১৯ মার্চ কাউন্সিল করার জন্য গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পায় বিএনপি। পাশাপাশি তারা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েও আবেদন করে রেখেছিল।

জানা গেছে, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেয়া হয়েছে।

ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল টেনিস মাঠটি ছাড়া আশপাশের পুরো জায়গাই বিএনপি ব্যবহার করতে পারবে।

এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বুকিং চেয়ে গত ২৪ জানুয়ারি চিঠি পাঠায় বিএনপি। তবে ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না’ এমন যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ বিএনপিকে অপারগতার কথা জানায়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি সাপেক্ষে কাউন্সিল করা যাবে বলে বিএনপিকে চিঠি দিয়ে জানায় সরকারের গণপূর্ত বিভাগ।

কিন্তু কাউন্সিলের তিনটি ভেন্যুর একটি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুমতি পাওয়ায় বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিয়েছিল। পরে আবার আবেদন করে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চায় দলটি।

শেয়ার করুন

পাঠকের মতামত