আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কৃষির জন্য সিলেটের তিন শিক্ষার্থীর ‘এগ্রো রোবোটিক্স’

কৃষির জন্য সিলেটের তিন শিক্ষার্থীর ‘এগ্রো রোবোটিক্স’

দিনরাত কৃষি খেতের দেখাশোনা করবে, খেতের ফসল পাঁকলে সেটার জানান দেবে, প্রয়োজন হলে গাছ থেকে পাঁকা ফসল পেড়ে আনবে, এমনকি ফসলে পোকা-মাকড়ের আক্রমণ হয়েছে কিনা, সেটার জানানও দেবে রোবোটিক্স সিস্টেম। আপাতদৃষ্টিতে এমন ভাবনাকে কল্পনার কারসাজি মনে করা হলেও বাস্তবেই কিন্তু এমন সিস্টেম উদ্ভাবন করেছেন সিলেটে তিন শিক্ষার্থী।

 সিলেট লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মৌ দেব, প্রিয়াঙ্কা দাস ও আবু বকর সিদ্দিক আবির মিলে উদ্ভাবন করেছেন ‘এগ্রো রোবোটিক্স’। শুরুতেই যেসব কাজের কথা বলা হয়েছে, তাদের উদ্ভাবিত এই রোবোটিক্স সিস্টেম সেসব কাজ করতে পারে অনায়াসে।

 ‘এগ্রো রোবোটিক্স’ প্রকল্পের সুপারভাইজার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের লেকচারার মৃণাল কান্তি ধর এবং কো-সুপারভাইজার ছিলেন লেকচারার ইফতেখার আহমদ।

 উদ্ভাবকরা জানান, রোবটিক্স সিস্টেমটি দিনরাত ফসলের দেখাশোনা করতে পারবে। এমনকি যদি গাছের ফল পেঁকে যায় তখন তা সেটা পেড়ে আনার সামর্থ্যও এই সিস্টেমের রয়েছে। এ ছাড়া এই রোবটটিক্স সিস্টেমে পাঁকা ফল নির্ণয় করার জন্য একটি বিশেষ ধরনের ক্যামেরা লাগানো রয়েছে। রোবটটি চালানোর জন্য রয়েছে একটি কন্ট্রোল প্যানেল।

 উদ্ভাবকরা জানান, কন্ট্রোল প্যানেলে আসা লাইভ ভিডিওর মাধ্যমে ফসলে পোকা বা কীটপ্রতঙ্গের আক্রমণ হয়েছে কিনা, সেটা দেখে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা যাবে।

 উদ্ভাবক দলের প্রতিনিধি মৌ দেব জানান, বাংলাদেশের কৃষি ব্যবস্থায় বিজ্ঞানের সংযুক্তির চিন্তা থেকেই এ রোবটিক্স সিস্টেম তৈরির পরিকল্পনা করেন তারা।

 তিনি জানান, এই সিস্টেমে একই সঙ্গে ফসলের মাঠে সেচ কাজের জন্য আর্টিফিশিয়াল সেচ পদ্ধতি তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত