আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিচার বিভাগকে পদদলিত করেছেন দুই মন্ত্রী : প্রধান বিচারপতি

বিচার বিভাগকে পদদলিত করেছেন দুই মন্ত্রী : প্রধান বিচারপতি

দুই মন্ত্রী গোটা বিচার বিভাগকে পদদলিত করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ মন্তব্য করেন।

তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই কোর্ট সংবিধানের অঙ্গ, সরকারের অঙ্গ নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। মন্ত্রী শুধু প্রধান বিচারপতিকে ছোট করেননি, গোটা বিচার বিভাগকে পদদলিত করেছেন।

আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে দুই মন্ত্রীর আদালত অবমননার অভিযোগ বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পক্ষে সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক আদালতে শুনানি করেন।

প্রধান বিচারপতি বলেন, আমরা জনকণ্ঠের রায়ে বলে দিয়েছি। মন্ত্রীকে প্রশ্ন করি। আপনি কাসেমের (মীর কাসেম) রায় পড়েছেন। কিন্তু ওনারা জনকণ্ঠের রায় পড়েছেন? কাসেমের রায়কে প্রভাবিত করতে মন্তব্য করেছেন কি না আমার সন্দেহ হয়। প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে স্ক্যান্ডালাইজ (কলঙ্কিত) করেছেন। প্রধান বিচারপতি যদি আদালত অবমাননার মামলা নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে লাখ লাখ মামলার কি হবে?

তারপর কামরুলের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনার ব্যাখ্যা হয়নি। এটা আমরা রিজেক্ট করলাম। পড়ালেখা করে আসেন। আপনার জবাব (প্যারা-৫) সাংঘাতিক ঔদ্ধত্যপূর্ণ।

প্রধান বিচারপতি এরপর তাদের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগে হস্তক্ষেপ ফৌজদারি আদালত অবমাননা। ডাকাতি মামলার আসামির যেমন ফৌজদারি অপরাধ, এটাও একই অপরাধ।

দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন এমন মন্তব্য করে প্রধান বিচারপতি আরো বলেন, আপনি স্বীকার করেছেন অপরাধ করেছেন। আপনি শপথ ভঙ্গ করেছেন। এখন কি হবে? টকশোতে যাবেন বাড়াবাড়ি করবেন। এটা আর দেখতে চাই না। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ পড়েন। আপনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। আপনি সংবিধান লঙ্ঘন করেছেন। এর পরিণতি কি হবে?

দেশ চালাতে হলে সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে। তারা কি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। একজন প্রসিকিউটর রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানকে দেখিয়েছেন। জানতে চেয়েছেন ঠিক আছে কি-না? তিনি বলেছেন রায় ঠিক আছে। আপনারা সুপ্রিম কোর্টকে কোথায় নিয়ে গেছেন? কোন লেবেলে নিয়ে গেছেন?

প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যতই ক্ষমতাধর হন না কেন- আইন সোজা চলে। আঁকাবাঁকা পথে চলে না। আমরা অনক সহ্য করেছি। সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ করবো না। আপনি যেই হোন না কেন।

শেয়ার করুন

পাঠকের মতামত