আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইন্টারপোলের তালিকা থেকে তারেকের নাম বাদ

ইন্টারপোলের তালিকা থেকে তারেকের নাম বাদ

ইন্টারপোল তাদের তালিকা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলায় তার সম্পৃক্ততা না থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

এর আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।

 সোমবার নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে অভিযোগ করেছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তদন্ত করেছে, কিন্ত তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পায়নি।

 বিএনপির সহ দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দিয়েছে ইন্টারপোল। দলীয়ভাবে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানানো হয়েছে। ইন্টারপোল তদন্ত করে দেখেছে। সব কিছু ভুয়া। তাকে (তারেক রহমান) যে বাদ দেওয়া হয়েছে, তার সব ধরনের প্রমাণ-কাগজপত্র আমাদের কাছে আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইন্টারপোলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা (ইন্টারপোল) যুক্তি সঙ্গত মনে করেছেন বলেই বাদ দিয়েছেন। যুক্তি সঙ্গত কাজটা করার জন্য তাদের ধন্যবাদ।

 তিনি বলেন, সরকার যে অযৌক্তিক বিষয়ে তাদের অনুরোধ করেছিল এটা প্রমাণ হল। এর মাধ্যমে সরকার রাষ্ট্রকে ছোট করেছে। এই জন্য জানগণের কাছে সরকারের জবাবদিহিতা করা উচিত।

 বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারেক রহমান। ১/১১ এর প্রেক্ষাপটে গত ছয় বছর ধরে ‘চিকিৎসার’ জন্য পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত