আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ কাল

দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ কাল

আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে ৭২০ ইউনিয়নে এই ভোটে ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মধ্যে।

এটি স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের সবচেয়ে বড় নির্বাচন হওয়ায় দেশব্যাপী তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। ভোট উৎসবে যোগ দিতে শত শত মানুষ ছুটে যাচ্ছেন নিজের এলাকায়।

প্রথম ধাপে ৭৫২ ইউপির তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শতাধিক ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ এসেছে।

দেশের চার সহস্রাধিক নির্বাচন উপযোগী ইউপিতে ছয় ধাপের ভোটের শুরু হচ্ছে মঙ্গলবার। আর শেষ হবে ৪ জুন। প্রথম ধাপের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে; আহত হয়েছেন কয়েকশ মানুষ।

ইতোমধ্যে বিভিন্ন স্থনে প্রতিপক্ষের ওপর হামলা, বাড়ি-ঘর ভাংচুর এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এসেছে।

নির্বাচন কমিশন (ইসি) নির্বিঘ্ন পরিবেশের আশ্বাস দিলেও তাদের সাম্প্রতিক ভূমিকার কারণে অনেকেই তাদের কথায় ভরসা করতে পারছেন না।

নির্বাচনের আগের দিন সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলার সময় ভোটে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট এলাকার ওসি ও কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দায়ী থাকবেন বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।।

তবে সিইসি দাবি করেন, ‘ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

ভোট সামনে রেখে ইতোমধ্যে ৩৪ জেলার ১০২ উপজেলার নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রীও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। নির্বাচনী এলাকায় থাকবে সাধারণ ছুটি।

বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর এক লাখ ৮০ হাজার সদস্য । একই সঙ্গে  নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে রয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, ইউপিতে প্রথম ধাপে ইতোমধ্যে ৫৪ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৭৩৪টি ইউপির ভোটে মোট প্রার্থী ৩৬,৬৪০ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩০৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫,৯৮৫ জন এবং সংরক্ষিত পদে প্রার্থী ৭,৬১৭ জন।

প্রথম দফায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ৭৩৩ জন, বিএনপির ৬১৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী এক হাজার ২৪৬ জন।

নির্বাচনে ৭,০৮৭টি ভোটকেন্দ্র রয়েছে; এসব কেন্দ্রে ভোটকক্ষ ৩৮,০৩৬টি।

মোট ভোটার এক কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ লাখ ৯৫ হাজার ২৬৯ জন এবং নারী ৫৯ লাখ ৪২ হাজার ৬৯৪ জন।

ইসি কর্মকর্তারা জানান, প্রতি কেন্দ্রে একজন করে সাত হাজার ৮৭ জন প্রিজাইডিং অফিসার, প্রতি ভোটকক্ষে একজন করে ৩৮ হাজার ৩৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রতি ভোটকক্ষে দুইজন করে ৭৬ হাজার ৭২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন প্রায় এক লাখ ২১ হাজার ২০০ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত