আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভ চুরিতে বিএনপি-জামায়াতের হাত আছে : হাছান মাহমুদ

রিজার্ভ চুরিতে বিএনপি-জামায়াতের হাত আছে : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, লন্ডনে কার্গো বিমান বন্ধ, এটিএম বুথ জালিয়াতি এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে বিএনপি-জামায়াতের হাত আছে।

সোমবার ঢাকার সেগুনবাগিচার স্বাধীনতা হলে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সভাটি আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরা বসে নেই। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। লন্ডনে কার্গো বিমান বন্ধ, এটিএম বুথ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি- সব একই সূত্রে গাঁথা। এসব ষড়যন্ত্রের অংশ। এসব ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাতের হাত আছে।’

ক্ষমতাসীন দলের প্রচার সম্পাদক বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা ২৫ মিলিয়ন ডলারে আমেরিকান লবিস্ট নিয়োগ দিতে পারে, ১০১ মিলিয়ন ডলার চুরি করা হ্যাকারদের সাথে তাদের সম্পর্ক নেই, তা বিশ্বাস করতে কষ্ট হয়। তদন্তে শিগগিরই সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

বিএনপির কাউন্সিলে খালেদার জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ তার (খালেদা) বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি জানান।

গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ কাউন্সিলে খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। পরে কাউন্সিলের রুদ্ধদ্বার অধিবেশনে তিনি বলেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আগামী নির্বাচন হবে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া হাসিনাবিহীন নির্বাচনের কথা বলেছেন। এটি কিসের ষড়যন্ত্র? তিনি কি আরেকটি ২১ আগস্ট চান? এর তদন্ত প্রয়োজন।

খালেদা জিয়া ফৌজদারি অপরাধ করেছেন উল্লেখ করে ক্ষমতাসীন দলের প্রচার সম্পাদক বলেন, তার (খালেদা) বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া প্রয়োজন। সরকারকে অনুরোধ করব, খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।

আওয়ামী লীগের গত সরকারের পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের অধীনেই ২০১৯ সালের নির্বাচন হবে এবং খালেদা জিয়াও তাতে অংশ নেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত