আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রথম দফা ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত ১১, আহত ৭ শতাধিক

প্রথম দফা ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত ১১, আহত ৭ শতাধিক

নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে পিরোজপুরের ধানিসাপায় পুলিশ ও বিজিবি’র গুলিতে মারা যায় ৬ জন। এছাড়া টেকনাফের সাবরাং ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থক ও পুলিশ-বিজিবি’র ত্রিমুখি সংঘর্ষে আরো মারা যায় ২ জন। আবার নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি ইউনিয়নে আবু কাউসার নামে আরেকজন নিহতের খবর পাওয়া গেছে।

তবে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন দেশের বিভিন্ন জায়গায় অন্তত ৭ শতাধিক আহত হয়েছে।

নির্বাচন কমিশন জেলার ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে। জালভোট ও কারচুপির অভিযোগে পশ্চিম ইলিশা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন।

ঝালকাঠি প্রতিনিধি জানান, সদর উপজেলায় এক ইউপি সদস্য প্রার্থীর ভাই আবুল কাশেম সিকদার (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর প্রতিনিধি জানান, হাতিয়ার চরকিং বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাপা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরো অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষে সিরাজগঞ্জে একজনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জেলায়ও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত