আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারায়নগঞ্জের সাত খুন মামলার বাদীর আইনজীবীকে গুলি করে হত্যার হুমকি

নারায়নগঞ্জের সাত খুন মামলার বাদীর আইনজীবীকে গুলি করে হত্যার হুমকি

চাঞ্চল্যকর সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খানকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী খোকন সাহা এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

শাখাওয়াত হোসেন খান সাত খুনের ঘটনায় দায়ের করা দু’টি মামলারই আইনজীবী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি। আর এই হুমকির বিষয়ে জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

শাখাওয়াত বলেন, “জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাতজন ব্যক্তি গুম ও  খুন হওয়ার পর থেকে আইনজীবীদের নিয়ে বিচারের দাবিতে আন্দোলন করে আসছি। বর্তমানে মামলার ন্যায়বিচারের স্বার্থে এজাহারকারীর পক্ষে পেশাগত দায়িত্ব পালন করছি। আর পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় একটি মামলা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চলে উপস্থিত হই। এসময় অ্যাডভোকেট খোকন সাহা আমাকে দেখে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আমাকে বলেন, ‘বেশি বেড়ে গ্যাছস। গুলি করে তোকে হত্যা করব। তুই নারায়ণগঞ্জ থাকতে পারবি না। সাত খুন হত্যা মামলায়ও তুই থাকতে পারবি না। তোর মতো লোক মেরে ফেললে আমার কিছুই হবে না।’ তার এ হুমকির কারণে আমি আমার জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি।”

তিনি আরো জানান, খোকন সাহার সঙ্গে সব সময় পিস্তল থাকে। হুমকি দেওয়ার সময় তিনি কোমরে হাত দিয়েছিলেন।

শাখাওয়াত হোসেন খানের অভিযোগ অস্বীকার করে নূর হোসেনের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘আমার বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতির কাছে এমন মিথ্যা অভিযোগ করেছে শুনে আমিও সমিতির কাছে লিখিতভাবে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার দাবি করেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত