আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সার্বিক বিবেচনায় নির্বাচন গ্রহণযোগ্য : সিইসি

সার্বিক বিবেচনায় নির্বাচন গ্রহণযোগ্য : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘সার্বিক বিবেচনায় প্রথম ধাপের ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

 মঙ্গলবার বিকেলে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 কাজী রকিবউদ্দীন বলেন, ‘আনন্দমুখর পরিবেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে সুষ্ঠু ভোট হয়েছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসেছেন ও নির্বিঘ্নে ফিরে গেছেন।’

তিনি বলেন, ‘অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এবার সাড়ে ছয় হাজারের বেশি কেন্দ্র ছিল, এরমধ্যে মাত্র অর্ধশতাধিক কেন্দ্র বন্ধ করতে হয়েছে। এটা অনুপাতে সামান্যই, কোথাও কোনো কমপ্লেইন নেই।’

 রকিবউদ্দীন আরো বলেন, ভোটকেন্দ্রে বেআইনী কার্যকলাপের জন্য ৫৬টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

 কাজী রকিব বলেন, ‘অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হলেও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। ভোটের দিন ও ভোটের আগের রাতে বেশ কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে; তাই বন্ধ করতে হয়েছে।’
আইন-শৃঙ্খলাবাহিনীর আনসার সদস্য দুর্ঘটনাবশত নিজের রাইফেলে নিহত, নোয়াখালীর হাতিয়ায় দু’ নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ ও অনেকে আহত হয়েছে। তাদের জন্য দুঃখ প্রকাশ করেন সিইসি।

 
বিএনপি ও জাতীয় পার্টির অভিযোগের প্রসঙ্গ এলে তা এড়িয়ে যান সিইসি। বিএনপি অন্তত ৫০ ইউপির ভোট বাতিল ও জাপা অন্তত ৫০টি কেন্দ্রে দখলের অভিযোগ এনেছিল।

 
এ প্রসঙ্গে কাজী রকিব বলেন, ‘প্রত্যেকের নিজস্ব অবস্থান রয়েছে, তাদের অবস্থান থেকে এসব দাবি এসেছে। কেমন ভোট হয়েছে সবাই দেখেছে। প্রযুক্তি নির্ভর সময়ে কোনো কিছু লোকাবার নেই।’ আইন-শৃঙ্খলাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
 
‘আমাদেরকে আইন-শৃঙ্খলাবাহিনীসহ সরকারের সব সংস্থা সহযোগিতা করেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, আমরা অ্যাকশন নিচ্ছি। রাতে স্টাফিং হয়েছে দুই জায়গায়। ফায়ারও করেছে পুলিশ, জড়িতদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

তবে অনেক এলাকায় প্রতিরোধ না করায় তা খতিয়ে দেখার ইঙ্গিত দেন কাজী রকিব।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি জায়গায় গোলযোগ হয়েছে, তারা প্রতিরোধ করল না, আমরা এগুলো দেখছি। আজ রাতেও কিছু অ্যাকশন নেব, পরেও কিছু অ্যাকশন নেওয়া হবে।’

 এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘নির্বাচনী পরিবেশ এগিয়েছে নাকি পিছিয়েছে তা টেকিনক্যাল বিষয়। আমরা ক্রমশ উন্নতির দিকে যেতে চাচ্ছি। এজন্যে আমরা ব্যবস্থাও নিচ্ছি।’

 শান্তিপূর্ণ ভোট হলেও এতে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে আগাম তথ্য জানাতে চান নি সিইসি। তবে বেশ ভালো সংখ্যক ভোট পড়েছে বলে জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশনার আবু হাফিজ ভোটার উপস্থিতি ৬০ শতাংশেরও বেশি হবে বলে ধারণা দেন।

 ইসির মিডিয়া সেন্টারের এ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো সিরাজুল ইসলাম ও অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত