আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জামাত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বাতিলের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

জামাত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বাতিলের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

ত্রুটিপূর্ণ রায়ের অভিযোগ এনে জামায়াতে ইসলামির নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। একইসঙ্গে আন্তর্জাতিক ন্যায় বিচার মানদণ্ড পূরণ করে এমন বিচারের ব্যবস্থা করারও আহবান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এইচআরডাব্লিউ এর নিজস্ব ওয়েবসাইটে ‘বাংলাদেশ: ত্রুটিপূর্ণ বিচারের ভিত্তিতে যুদ্ধাপরাধের রায়’ শীর্ষক প্রবন্ধে এ আহবান জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত অবিলম্বে জামায়াতের নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড খারিজ করে দেয়া এবং আন্তর্জাতিক ন্যায্য  বিচারের মানদণ্ড পূর্ণ করে এমন নতুন বিচারের আয়োজন করা।

প্রধান বিচারপতির বক্তব্যেরও উদ্ধৃতি দিয়ে এইচআরডাব্লিউ বলছে, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ইতোপূর্বের বক্তব্য সত্ত্বেও সুপ্রিমকোর্ট মীর কাসেম আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রেখেছে। তিনি আদালতে অপর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করার জন্য অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের সমালোচনা করেন।

সুপ্রিম কোর্টের শুনানির বিশ্বস্ত ও বিস্তারিত নথি থেকে জানা যায়, তিনি প্রসিকিউটরদের বলেন, অভিযোগ প্রমাণে পর্যাপ্ত সাক্ষী তৈরি করতে তদন্তকারী সংস্থাকে কি বিরত রেখেছে? তিনি বলেন, একটি রায়ের সমর্থনে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা আবশ্যক। প্রসিকিউশনের প্রমাণাদি পড়লে আমরা লজ্জা অনুভব করি। এর উত্তরে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, সুপ্রিম কোর্ট লক্ষ্য করেছে প্রসিকিউটর ও তদন্তকারীদের পেছনে বিপুল পরিমাণ টাকা খরচ করা হচ্ছে। অথচ  তারা মামলা সঠিকভাবে পরিচালনা ও তদন্ত  করেনি।’

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই সর্বোচ্চ মান মেনে চলতে হবে মন্তব্য করেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার পরিচালক ব্যাড অ্যাডামস।  তিনি বলেন, ‘যখন একটি যুক্তিসঙ্গত সন্দেহের পেছনে প্রমাণ থাকে, কেবলমাত্র তখনই রায় বহাল রাখা যেতে পারে। কিন্তু এ মামলায় আদালত অত্যন্ত দৃঢ়ভাবে প্রসিকিউশনের সমালোচনা করেছে। এরফলে প্রমাণ সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে।’

অ্যাডামস আরো বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধের সময় সংঘটিত ঘৃনিত অপরাধের জন্য ন্যায়বিচার ও দায়বদ্ধতাকে দীর্ঘ সমর্থন  করেছে। তবে তা অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে করতে হবে। বিশেষ করে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তা হতে হবে। যেহেতু মৃত্যুদণ্ডে ঝুঁকি রয়েছে।’ বাংলাদেশ ১৯৭১ সালের ক্ষতিগ্রস্তদের কাছে একটি সুষ্ঠু ও সঠিক দায়বদ্ধ বিচার প্রক্রিয়ার জন্য বাধ্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত