আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কলেজছাত্রী তনু হত্যার বিচার দাবিতে দেশব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়

কলেজছাত্রী তনু হত্যার বিচার দাবিতে দেশব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে পাশবিক নির্যাতন ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থী এবং কয়েকটি নাট্য সংগঠনের সদস্যরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে পুলিশ সুপারের কার্যালয় গিয়ে স্মারকলিপি দেয়া হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।

সূত্র জানায়, সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অবহেলার কারণে দেশে ধর্ষণ, হত্যা বেড়ে চলেছে অভিযোগ করে সমাবেশ থেকে তার পদত্যাগে দাবি করা হয়।

সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুজ্জান সুহান বলেন, স্বারষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অবহেলার দরুন দেশব্যাপী নারী নির্যাতন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। সেনানিবাসের মতো একটি নিরাপত্তা বেষ্টিত স্থানে এরূপ ধর্ষণ এবং হত্যার মত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন বক্তারা।

এরআগে সকাল ১১টায় তনু হত্যার বিচারের দাবিতে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন দিন ধর্ষণ, হত্যার মত ঘটনাগুলো বেড়েই চলেছে।

পুরুষ জাতি নিরাপদ হলেও নারীরা আজ সমগ্র দেশে অনিরাপদ। মানববন্ধন থেকে তনুর হত্যাকরীদের সনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এর পর তিনি নিখোঁজ হন। পরের দিন সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটার কর্মীও ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত