আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচি: ইসলামী আন্দোলন

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচি: ইসলামী আন্দোলন

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ হাউজবিল্ডিং চত্ত্বরে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এ হুমকি দেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয় এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের সাথে মিশে আছে রাষ্ট্রধর্ম ইসলাম। কাজেই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোন ষড়যন্ত্র ইসলামী জনতা দেশবাসী জীবন দিয়ে রুখবে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম এদেশে কারো কোন ক্ষতি করেনি। সাম্প্রদায়িক নেতারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাতিল করার লক্ষ্যে রিটের নামে ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তে মেতে উঠেছে সাম্প্রদায়িক উস্কানিদাতা শক্তি “হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ”। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িকতা ও সকল ধর্মের সহঅবস্থান ও সম্প্রীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ বলেই মনে হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সংগঠন “হিন্দ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের” ইচ্ছানুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা হলে ঈমানদার জনতা রুখে দাঁড়াবে। ইসলাম ধর্মের বিরুদ্ধে দায়ের করা রিটটি খারিজ করতে হবে। যদি তা না করা হয় তাহলে বুঝতে হবে সরকারের ইঙ্গিতে রিট করা হয়েছে।

 ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আলতাফ হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত