আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শেখ হাসিনা ও সংবিধান নিয়ে কথা বলতে খালেদাকে আইনমন্ত্রীর হুঁশিয়ারী

শেখ হাসিনা ও সংবিধান নিয়ে কথা বলতে খালেদাকে আইনমন্ত্রীর হুঁশিয়ারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংবিধান সংশোধন নিয়ে সাবধানী হয়ে কথা বলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

 তিনি বলেন, এটা বাংলাদেশ। কথাবার্তা বেফাঁসভাবে বললে এদেশের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না।

 মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিহীন হবে বলে বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন করবেন বলে জানিয়েছেন। কথাবার্তায় সাবধানী হতে হুঁশিয়ারী উচ্চারণ করে খালেদা জিয়ার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘কথাবার্তা সাবধানে বলবেন, এটা শেখ মুজিবের বাংলাদেশ।

 তিনি বলেন, আপনিতো মাইনাস হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনার জন্যই দেশে আছেন, নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন, কথা বলতে পারছেন। আপনি যদি কনস্টিটিউশন বানান করতে পারেন তবে যা ইচ্ছা কইরেন।

 বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট থেকে নেতা হননি। ১৯৪৮ সাল থেকে সংগ্রাম করতে করতে নেতা হয়ে ১৯৭২ সালে এই সংবিধান তৈরি করেছেন। তাই এই সংবিধান নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি পছন্দ না হয় তবে পাকিস্তান চলে যান। কারণ সেখানে ১৫ দিন পরপর সংবিধান বদলায়। আমাদের সংবিধান এভাবেই থাকবে।

 বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে ছাড়া আগামী নির্বাচন হবে বলে খালেদা জিয়া বক্তব্যে বলেছেন। এর মানে খালেদা জিয়া দেশে আর একটি ১৫ আগস্ট করার ষড়যন্ত্র করছেন। তাই আমাদের সাবধান থাকতে হবে।

আলোচনা সভার আগে আইনমন্ত্রী ঢাকা সিএমএম আদালতে একটি লিফট, মহানগর দায়রা জজ আদালতে দুটি এসি এবং জেলা জজ আদালতের সামনে একটি গার্ডেনের উদ্বোধন করেন।

ঢাকা আইনজীবী সমিতি সভাপতি সাইদুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন অ্যাডভোকেট সানজিদা ইসলাম এমপি, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, সিএমএম শেখ হাফিজুর রহমান, সিজেএম হোসনে আরা বেগম এবং ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সভাপতিসহ আইনজীবীবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত