আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ নামের এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন।

নিহত সোহেল এমবিএর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দামপাড়া ক্যাম্পাসে বিবিএর ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া চলছিল।  সেখানে প্রভাব বিস্তাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সোহেল ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।

আহত সোহেলকে প্রথমে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেকে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেলের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সোহেলকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন নোটন শীল, মো. আহাদ ও মো. ইমতিয়াজ নামের তিন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বলেন, ছাত্রদের দুই গ্রুপের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে আজকের এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নগরের প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে রেখেছেন। তারা সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়। এ ছাড়া ষোলোশহর ২ নম্বর গেট মোড় ও লালখান বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে এসব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত