আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

নির্বাচন কমিশনের সমালোচনায় সুরঞ্জিত

নির্বাচন কমিশনের সমালোচনায় সুরঞ্জিত

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। কিছু একটা করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইউপি নির্বাচনে সহিংসতার দায় কমিশন কিছুতেই এড়াতে পারে না।

এ ছাড়া সরকারের কোর্টে বল খালেদ জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বল বলতে যদি খালেদা জিয়া নির্বাচন বোঝান, তবে তা সাংবিধানিকভাবে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিত বলেন, ‘যখন দেখি নির্বাচনটা হচ্ছে, এর মধ্যে আজকেও নয়জন মানুষ মারা গেছে। এটাতে তুমি-আমি চক্ষু বুজে রাখতে পারি না। আমাদের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন। তিনি ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারেন, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারেন। যে কেউর চাকরি খেতে পারেন। কিন্তু এ কেমন, লড়েও না, চড়েও না। একটা কিছু কর গোলাপি, একটা কিছু কর।’

প্রসঙ্গত, এর আগে সুরঞ্জিত সেনগুপ্ত দেশের শীর্ষ একজন নেত্রীর প্রতি ইঙ্গিত করে ‘গোলাপি’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের সীমাহীন অনিয়ম ও সরকারি দলের অনুগত হয়ে কাজ করার কারণে আওয়ামী লীগের এ নেতা এবার নির্বাচন কমিশনকে (রকিবউদ্দীন) ‘গোলাপি’ বলে আখ্যা দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত