আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সিইসির বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই : এমাজউদ্দীন আহমদ

সিইসির বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই : এমাজউদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু  নেই। লজ্জা ও বিবেকবোধ থাকলে একটি দিনের জন্যও তিনি এই পদে বহাল থাকতেন না।’

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এমাজউদ্দীন এসব কথা বলেন।

দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ করে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে এত মানুষ মারা গেল। কিন্তু ইসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আশা করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে অন্যদের ওপর দায়িত্ব দেবে।’

এই সহিংসতার ঘটনায় আজ হোক কাল হোক এ বিষয়ে মামলা হবে বলেও জানান এমাজউদ্দীন।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. এমতাজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাহাউদ্দিন বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত