আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আরেক মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন

আরেক মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন

পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় বুধবার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে এ মামলায় তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম ওয়াইজকুরুনি খান চৌধুরী ১২ এপ্রিল রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম আজ বেলা ১১টার দিকে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তারের আবেদন করেন। একই সঙ্গে তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেপ্তারের আবেদন গ্রহণ করে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।

২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার বাবুবাজার জামে মসজিদের সামনে পুলিশের ওপর হামলা এবং ককটেল ও গুলি ছোড়ার অভিযোগে এ মামলাটি হয়েছিল।

গ্রেপ্তার ও রিমান্ড আবেদনে বলা হয়েছে, ওই দিন বাবুবাজারে ৫০ থেকে ৬০ জন জামায়াতে ইসলামীর লোকজন ২৪ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে ও গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল বের করেন। তখন পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ককটেল ও গুলিবর্ষণ করে পুলিশকে আহত করেন। মাহমুদুর রহমানের পত্রিকায় উসকানিমূলক সংবাদ প্রকাশের কারণে এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে বেশ কিছু তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

শেয়ার করুন

পাঠকের মতামত