আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এলাকাবাসীর বিক্ষোভের মুখে অবশেষে চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ স্থগিত

এলাকাবাসীর বিক্ষোভের মুখে অবশেষে চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ স্থগিত

চট্টগ্রামের বাঁশখালীতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে অবশেষে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ স্থগিত করেছে এস আলম গ্রুপ।

বৃহস্পতিবার কোম্পানির একজন কর্মকর্তা এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

গত সোমবার বিদ্যুৎকেন্দ্রের পক্ষের দালাল এবং এলাকাবাসীর মধ্যে বিক্ষোভের সময় পুলিশ গুলি চালালে অন্তত চারজন নিহত হন।

চীনের সহায়তায় সেখানে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুত নির্মাণে কাজ করছিল এস আলম গ্রুপ।  এতে ব্যয় ধরা হয় ২৪০ কোটি ডলার বা ১৯২০ কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে এস আলম গ্রুপের একজন কর্মকর্তা জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

‘উন্নয়ন কাজ আপাতত বন্ধ রয়েছে এবং আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং কাজ শুরু করা যাবে,’ বলছিলেন ওই কর্মকর্তা।

চীনের সেপকয়েলইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশনের সহায়তায় ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য ৩৬০ একর জমি অধিগ্রহণ করা হয়।

তবে এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতা লিয়াকত আলী রয়টার্সকে বলেন, তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। তিনি শুক্রবারের মধ্যে ওই প্রকল্প বাতিলে জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন।

‘প্রয়োজন হলে পিতৃভূমির জন্য জনগণ জীবন দেবে,’ বলছিলেন লিয়াকত।

বিক্ষোভকারীরা বলছেন,  প্রকল্পটি বাস্তবায়িত হলে তারা উদ্বাস্তু হবেন, তাদের স্বজনদের কবরের অস্তিত্বও থাকবে না এবং  এতে পরিবেশের ক্ষতি হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত