আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২ জুন বাজেট পেশ, আকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকা

২ জুন বাজেট পেশ, আকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকা

আগামী ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এর আকার হতে পারে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা।

৭ জুন পাস করা হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট। জুনের শেষ দিন অর্থাৎ ৩০ জুন বাজেট কার্যক্রম সম্পূর্ণ হবে। এই দিনক্ষণ উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্প্রতি চিঠি দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে বাজেট প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এনবিআরের চেয়ারম্যান।


চিঠির তথ্য অনুযায়ী, ১৩ মে পেশাজীবী সমিতি ও স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষ হবে। ১২ ও ১৩ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করা হবে। মে মাসের শেষ দিকে বাজেট বক্তৃতার বিশেষ বিশেষ দিক নিয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

৩ জুন হবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন। সাপ্তাহিক ছুটি ছাড়া ৮ থেকে ২৩ জুন পর্যন্ত মোট ১২ দিন রোজার কারণে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সংসদে বাজেট নিয়ে আলোচনা হবে। ২৮ জুন প্রধানমন্ত্রী বাজেটের ওপর সমাপনী ভাষণ দেবেন। একই দিন অর্থমন্ত্রীও সমাপনী বক্তব্য দেবেন।

২৯ জুন অর্থবিল ২০১৬-১৭ সংসদে পাস হবে। ৩০ জুন বিভিন্ন দাবির ওপর ভোট গ্রহণ করা হবে। ২ জুন বাজেট ঘোষণার তারিখ নির্ধারণ সম্পর্কে বলেন, ‘রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন। সে হিসেবে রোজার আগে বাজেট উপস্থাপন যথাযথ হবে।’ ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ৬ জুলাই। ৫ জুলাই থেকে ঈদের ছুটি শুরু। এর মানে হচ্ছে ঈদের আগেই সব সংসদ সদস্য তাদের গন্তব্যস্থলে সহজেই যেতে পারবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত