আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বগুড়ায় ১ হৃদপিন্ড নিয়ে ২ কন্যা শিশুর জন্ম

বগুড়ায় ১ হৃদপিন্ড নিয়ে ২ কন্যা শিশুর জন্ম

বগুড়ায় শরীর জোড়া লাগানো দু’টি কন্যা সন্তানের জন্ম হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসকের সফল অস্ত্রপচারের মাধ্যমে শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে স্থানীয় ইসলামী হাসপাতালে শিশু দু’টির জন্ম হয়। দু’জনই কন্যা শিশু। এদের শরীর সামনে থেকে একসাথে জোড়া লাগানো।

শিশু দু’টির পিতা রফিকুল ইসলাম মসজিদের ইমাম। বাড়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে। মা ফাতেমা বেগম গৃহিনী।

ইসলামী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আশরাফ আলী জানান, শিশু দু’টির হাত-পাসহ অন্যান্য অঙ্গ আলাদা হলেও হৃদপিন্ড একটি। একারণে একটি শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে অন্যটিও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, অস্ত্রপচারের পূর্বে একাধিকবার আলট্রাসনোগ্রাম করা হলেও গর্ভবতী ফাতেমার পেটে এধরনের জোড়া লাগানো শিশুর অস্তিত্ব ধরা পড়েনি।

ইসলামী হাসপাতালের চেয়ারম্যান মো: সেলিম রেজা জানিয়েছেন, শিশু দু’টি বর্তমানে সুস্থ আছে।

এদিকে, জোড়া লাগানো দুই শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ার পর শিশু দু’টিকে একনজর দেখার জন্য লোকজন ইসলামী হাসপাতালে ভীড় করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত