আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কেন্দ্রের বাইরের খুনের দায় নেবে না ইসি : আবু হাফিজ

কেন্দ্রের বাইরের খুনের দায় নেবে না ইসি : আবু হাফিজ

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ‘ভোট কেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না। যারা ভোট করছেন, নির্বাচিত হচ্ছেন, এ দায় তাদেরকেই নিতে হবে। কারণ, দুই পক্ষের মধ্যে মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’


রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নির্বাচন কমিশনার আরো বলেন, ‘এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হস্তে তা দমনের নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোই পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের মধ্যে দাঙা-হাঙ্গামায় জড়াবে না। নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়, এমন কোনো মন্তব্য করবে না। কারণ, তারা কিছু আজগুবি কথাবার্তা বলায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়।’


সদ্য বিলুপ্ত ছিটমহলযুক্ত ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কবে হবে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্তের পরই এসব ইউনিয়ন পরিষদে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে।’


লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত