আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। ৭২ সালে চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। এখন আবার আওয়ামী লীগ সরকার একে একে টিভি ও পত্রিকা বন্ধ করে দিচ্ছে। কারো কথা বলার সুযোগ নেই।”
 
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এদেশের মানুষ পাকিস্তানীদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আমরা এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করব।”
 
বর্তমান সরকার ক্ষমতার দাম্ভিকতায় ভুগছেন এমন মন্তব্য করে ফখরুল বলেন, “কারো সমালোচনা সরকার সহ্য করতে পারে না। একইভাবে কারো কথাও আমলে নেয় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যর মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। সরকার তাতে কর্ণপাত করেননি। তাই আমি সরকারের প্রতি আবার আহবান জানাবো আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করুন।”
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য  আ ফ ম ইউসূফ হায়দার, ডা. জাফর উল্লাহ চৌধুরী, ডা. জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার আ ন ম আখতার হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক সেলিম ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার, এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত