আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

"নববর্ষ উদযাপনকে ঘিরে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন চলছে"

নববর্ষ উদযাপনকে ঘিরে দেশে বেলাল্লাপনা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন চলছে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এইসব অপসংস্কৃতি এনেছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘পয়লা বৈশাখে নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে যা শুরু হয়েছে, সেই বেলাল্লাপনা ও অপসংস্কৃতি আগে কখনো দেখিনি। বর্ষবরণে পান্তা-ইলিশ বা মুখোশ পরে ঘুরে বেড়ানোর সংস্কৃতি কখনো দেখা যায়নি। এসব বিজাতীয় সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। তারাই এসব অপসংস্কৃতি আমদানি করেছে।’

অপসংস্কৃতির প্রভাবে দেশে বিভিন্ন ধরনের অপকর্ম মারাত্মক আকার ধারন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে।

গত পয়লা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘সেই ঘটনার আজো বিচার হলো না। রমনার বটমূলের বোমা হামলার বিচার হয়নি। কারণ তারা বিচারে বিশ্বাস করে না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভুমিকার জন্য কঠোর ভাষায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন বিএনপির এই নেতা।

 বর্তমান সরকার জনগণের সরকারে বিশ্বাস করে না মন্তব্য করে ওসমান ফারুক বলেন, ‘আওয়ামী লীগ সরকার একাত্তরের পর গণতন্ত্র হত্যা করেছে। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছে।’ বিএনপি ছাড়া কেউ দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

 আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান।

শেয়ার করুন

পাঠকের মতামত