আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন বছরে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে: খালেদা জিয়া

নতুন বছরে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে: খালেদা জিয়া

নতুন বছরে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,  অতীতের সকল বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই হবে নতুন বছরে সবচেয়ে বড় কাজ। তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন জাসাসের অনুষ্ঠানস্থলে পৌঁছান। আজ নববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যে দেশবাসী, বিশ্ববাসী ও প্রবাসীসহ প্রত্যেক রাজনৈতিক দল এবং এসব দলের নেতৃবৃন্দ, শিশু, মহিলা ও সর্বস্তরের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আশা করি, এই নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যেমন করে শহীদদের রক্তে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি আমাদের দেশকে শান্তি ও উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি।’

বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেছেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।

শেয়ার করুন

পাঠকের মতামত