আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

বাসে আগুন দেওয়ার অভিযোগে গাজীপুরের মেয়র গ্রেপ্তার

বাসে আগুন দেওয়ার অভিযোগে গাজীপুরের মেয়র গ্রেপ্তার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-চা বাগান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

মেয়র মান্নানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর জয়দেবপুর চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মেয়র এম এ মান্নানকে ডিবি পুলিশের সদস্যরা আটক করেছেন।

সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উচ্চ আদালতের রায়ে সাময়িক বরখাস্ত মেয়র মান্নান তার পদ ফিরে পান। ২০১৩ সালের ৬ জুলাই বিপুল ভোটে গাজীপুরের প্রথম নগরপিতা নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির এই নেতা।

বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। এই অভিযোগে তাকে বরখাস্তও করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মেয়র পদ ফিরে পান।

শেয়ার করুন

পাঠকের মতামত