আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গিয়ে গ্রেফতারকৃত ও সন্দেহভাজনদের চিহ্নিত করতে নমুনা সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


গতকাল সোমবার সিআইডির একটি প্রতিনিধিদল পিএসসিতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট, পায়ের ছাপসহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার ১৭ জনের সবাই তাদের দায় স্বীকার। এর মধ্যে পিএসসির ছয় জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এছাড়া মামলায় এজাহারভুক্ত ১৪ জনসহ সন্দেহভাজন অন্তত ৭৪ জন আসামিকে গ্রেফতার করতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সংবাদ সম্মেলনে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে পাশ করা এবং চাকরি পাওয়া ক্যাডারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর সুবিধাভোগী অনেক কর্মকর্তা আতঙ্কে রয়েছেন। প্রশ্নপত্র ফাঁস আগে থেকেই হয়ে আসছে। তবে ২০০২ সালে ২৪তম ব্যাচ থেকে ব্যাপক হারে শুরু হয় প্রশ্ন ফাঁস। সে সময় একটা বিশেষ জায়গা থেকে তালিকা আসত। তালিকায় থাকা সবাই পাশ করত। এছাড়া আবেদ আলী চক্র, পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমানের চক্র ব্যাপক হারে প্রশ্ন ফাঁস করে দেশব্যাপী অর্থের বিনিময়ে বিক্রি করত। ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস কর্মকর্তা হয়ে অনেকে সরকারের সব জায়গায় পদায়ন রয়েছে তাদের। একাধিক সংস্থা পর্যালোচনা করে দেখেছেন যে, ২০ ভাগের বেশি প্রশ্ন ফাঁসের সুবিধাভোগী ঢুকে পড়েছে। 

পর্যালোচনায় দেখা গেছে, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা এ কর্মকর্তারাই বেশি জড়িত। তাদের চিহ্নিত করা হচ্ছে। দুর্নীতি ছাড়া অন্যকিছু তারা বোঝেন না। সিআইডির পাশাপাশি একাধিক সংস্থা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে এ ধরনের তথ্য বেরিয়ে এসেছে।

অপরাধ বিশেষজ্ঞরা বলেন, ফাঁস হওয়া প্রশ্নে যারা বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এসব দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত।

সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রশ্ন ফাঁসে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সিআইডির প্রধান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত