আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আমাদের মাথাপিছু আয় হবে তিন হাজার ডলার : শিল্পমন্ত্রী

আমাদের মাথাপিছু আয় হবে তিন হাজার ডলার : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পদ্মাসেতু নির্মাণ ও পায়রাবন্দর নির্মিত হলে প্রত্যেকের মাথাপিছু আয় হবে তিন হাজার ডলার। বর্তমান সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ২০১৯ সালের মধ্যেই বাংলাদের মধ্যমআয়ের দেশে পরিণত হবে।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত  কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জাতীয় শ্রমিক লীগ জেলা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্র্ণ করেছিল। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যে যে সরকার যেভাবেই ক্ষমতায় ছিল তারা ২৬ লাখ টন খাদ্য ঘাটতি রেখেছে। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় আসার পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ২০১৫ সালে ৫০ হাজার টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করেছে।

এ সরকার কৃষকদের উন্নতির জন্য সার ও কীটনাশকে ভর্তুকি এবং জনবসতি এলাকায় লোডশেডিং দিয়ে কৃষকদের সেচ ব্যবস্থা চালু করেছে। এ জন্যই সরকার কর্তৃক দেওয়া চাহিদার চেয়ে ঝালকাঠি থেকে বেশি সরবরাহ করা হয়। দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ হাতে নিয়েছে।

এ সময় ৯৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশি আউশ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ড্যাব, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে নেরিকা আউশ  বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত