আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভের অর্থ উদ্ধারে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

রিজার্ভের অর্থ উদ্ধারে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ফিলিপাইনে স্থানান্তরিত অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সংস্থাটির দুই বিশেষজ্ঞ কেভিন স্টিভেনসন ও পিয়ানি মালিক এ আশ্বাস দেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য জানিয়েছেন ।

বিশ্বব্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে গভর্নর ফজলে কবির ও দুই ডেপুটি গভর্নরের বৈঠকের ব্যাপারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আজ বিশ্বব্যাংকের দুজন আইন কর্মকর্তা স্টিভেনসন ও পিয়ানি এসেছিলেন। তারা গভর্নর ও ডেপুটি গভর্নরের সঙ্গে সভা করেন। এর আগে তারা বিএফআইইউর (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সাইবার অ্যাটাকের মাধ্যমে স্থানান্তরিত অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এফআরবি (ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক), আরসিবিসি এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও এসব দেশে বাংলাদেশের যেসব দূতাবাস আছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।এ সম্পর্কিত যত পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সবই বিশ্বব্যাংককে জানানো হয়েছে। তারা অভিমত দিয়েছেন, এসব পদক্ষেপ যথার্থ।
 
শুভঙ্কর সাহা বলেন, ফিলিপাইনে স্থানান্তরিত অর্থের সামান্য পরিমাণ আদায় হয়েছে, সেটা আনডিজভারসড (ব্যাংক হিসাবে জমা) অবস্থায় ছিল। আর সম্প্রতি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে অংশটা জমা দেওয়া হয়েছে, তা ওই দেশের আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশকে ফেরত দেওয়া হবে।

তিনি আরো জানান, এখনো এফআরবির বিরুদ্ধে মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এফআরবির সঙ্গে বাংলাদেশ ব্যাংক নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তারাও সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত