আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চট্টগ্রাম- সিলেটেও পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের ভিসা

চট্টগ্রাম- সিলেটেও পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের ভিসা

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে বলে দেশটির দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন।বৃহস্পতিবার চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দূতাবাসের ভাইস কনসাল ক্যামেরন মিলার্ড বলেন, এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিসা আবেদনের পর সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে।
“সফল সাক্ষাৎকারের পর ভিসাযুক্ত পাসপোর্ট ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সংগ্রহ করা যাবে।”নতুন নিয়মে বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকের ছয়টি শাখার যে কোনোটিতে ভিসা ফি পরিশোধ করার সুযোগ থাকছে বলেও জানান তিনি।চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব রোডের আইয়ূব ট্রেড সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত সাইমন সেন্টার থেকে ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন প্রক্রিয়ায় ভিসার জন্য http://www.ustraveldocs.com/bd এ আবেদন করতে হবে।পাশাপাশি support-bangladesh@ustraveldocs.com এ ইমেইল করে যে কেউ ভিসাসংক্রান্ত তথ্য জানতে পারবেন।
ক্যামেরন মিলার্ড বলেন, ভিসাপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে একটি কল সেন্টার খোলা হয়েছে, যেখান থেকে বাংলা ও ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
কল সেন্টারে যোগাযোগের নম্বর +৮৮ ০৯৬১০২০২০৪০।
পাশাপাশি স্কাইপের মাধ্যমে যোগাযোগ ও চ্যাট করার সুযোগ থাকছে। কল সেন্টারের স্কাইপ অ্যাকাউন্ট ustraveldocs-bangladesh ।
নন-ইমিগ্র্যান্টদের তিন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে জানিয়ে মিলার্ড বলেন, “কোনো কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণকারীদের বি১, ভ্রমণেচ্ছুদের বি২ ও শিক্ষার্থীদের এফ১ ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে।”
গত একবছরে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ৩০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।প্রতি বছর ১৩ হাজারের মতো ইমিগ্র্যান্ট ভিসাও প্রদান করা হয় বলে মিলার্ড জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত