আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রওশনই জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান

রওশনই জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান

অবশেষে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান তথা এক নম্বর কো-চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার বিষয়টি তিনি রংপুরে ঘোষণাও দেন। তবে বৃহস্পতিবার দলের চেয়ারম্যানের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে, রওশন এরশাদকে জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান নিয়োগের বিষয়টি স্বীকার করেছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

তিনি বলেন, স্যার বিরোধীদলীয় নেতাকে জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। এটি এক নম্বর কো চেয়ারম্যান কি না জানতে চাইলে তিনি বলেন, সিনিয়র কো-চেয়ারম্যান মানে তো এক নম্বর কো-চেয়ারম্যানই। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ‘জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান’ নিয়োগের কথা বলা হবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একা বৈঠক করেন রওশন এরশাদ। দলের কাউন্সিল, জাতীয় পার্টির ভাঙন রোধ, সব কিছু মিলিয়ে রওশনকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

সূত্র জানান, জি এম কাদেরকে কো-চেয়ারম্যান নিয়োগের পর থেকে রওশনপন্থিদের দাবি ছিল রওশন এরশাদকে পার্টির এক নম্বর কো-চেয়ারম্যান করা। এ নিয়ে তারা এতদিন এরশাদের সব কর্মসূচি বর্জন করে আসছিলেন। কো-চেয়ারম্যান না করলে কাউন্সিল করতে না দেওয়াসহ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত