আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “নিরাপত্তায় আমাদের দেশ ৩৩তম স্থানে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন যে পরিমাণ খুন হয়, আমাদের দেশে এক মাসেও তা হয় না।” 

শনিবার বিকেলে শরীয়তপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর কলাবাগানে জোড়া খুন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কলাবাগানে জোড়া খুনের ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ। আসামিদের সামনে পেয়ে ধরার জন্য গুলিও ছুড়েছিল। কিন্তু খুনিরা নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের সঙ্গে মিশে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।”

সন্ত্রাস, জঙ্গি দমন ও নির্ভরতার জন্য পুলিশকে সহায়তা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশই জনতা আর জনতাই পুলিশ-এই স্লোগানকে সামনে রেখে আজ বিকেল ৪টায় শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সমাবেশ।

সমাবেশে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শওকত আলী ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কমিউনিটি পুলিশের সদস্য, গ্রাম পুলিশের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় জেলার নড়িয়া উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া জেলার ৭৬ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দেন আসাদুজ্জামান খাঁন কামাল।

শেয়ার করুন

পাঠকের মতামত