আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত।

 শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 এ সময় তিনি বলেন, যারা আজ শেষ সময় পর্যন্ত সিম নিবন্ধন করেননি তাদের সিমগুলো দৈবচয়নের ভিত্তিত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে এক বারের জন্য তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।

 তিনি আরো জানান, ৩১ মে রাত ১২টার পর অনিবন্ধিত সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া সিম পরবর্তী ১৫ মাস পর্যন্ত বিক্রি করতে পারবে না অপারেটরগুলো।

 তিনি বলেন, এটা করা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য, শান্তিরক্ষা মিশনে আমাদের যারা কর্মরত আছে তাদের সুবিধার্থে। এই নম্বরগুলো কোথাও বিক্রি করা হবে না।

এর আগে গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, ৩০ এপ্রিলই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। কিন্তু নির্ধারিত সময়ে অনেকে সিম নিবন্ধন করতে না পারায় এবং অপারেটরগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এক মাস সময় বাড়ানোর এই ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 

 অপরাধমূলক কাজে সিমের ব্যবহার বন্ধের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।

 এর বাইরে আঙুলের ছাপ না মেলাসহ বিভিন্ন কারণে সোয়া ১ কোটি গ্রাহক সিম নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

 বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধনবিহীন অন্য সিমগুলো বন্ধের ঘোষণা থাকায় এই সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনের শুরুতে তারানা হালিম বলেছিলেন, সিম পুনর্নিবন্ধনের সময় ৩০মে পর্যন্ত বাড়ানো হল। পরে তিনি তা সংশোধন করে বলেন, ৩০ মে নয়, ৩১ মে রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর অনিবন্ধিত সিম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। 

শেয়ার করুন

পাঠকের মতামত