আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বৃহস্পতিবার সারা দেশে হরতাল

বৃহস্পতিবার সারা দেশে হরতাল

প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট। এদিকে তিনি গ্রেফতার না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণা করতে পারে হেফাজতে ইসলাম।

 

সোমবার বায়তুল মোকাররমের সামনে এক বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের নেতারা।

 

এদিকে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমি সোমবার দুপুর ২টায় দলটির বিক্ষোভ চলাকালে ঘোষণা দেন, ‘আজকের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার থেকে হরতাল, অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

এর আগে দুপুর দেড়টার দিকে তারা দৈনিক বাংলার মোড় এলাকায় হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে দৈনিক বাংলার মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।  
রোববার রাতে কলকাতা থেকে ইন্ডিয়ান এয়ার লাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লতিফ সিদ্দিকী। রাতেই হেফাজতের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে লাগাতার বিক্ষোভ, হরতাল এমনকি অবরোধের মত কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত