আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব

পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব

বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশীর নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল বিবিসিকে জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি।

বাকি নয়জনের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ছয়জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদকের সচিব।

তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরাখবর আমলে নিয়েছে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

"অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনো পরিচালক সাধারণত এ ধরণের অনুসন্ধানে যুক্ত হননা।"

মি কামাল জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে।

অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত