আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বর্ষসেরা গবেষক জাবি শিক্ষক, প্রতিষ্ঠান বুয়েট

বর্ষসেরা গবেষক জাবি শিক্ষক, প্রতিষ্ঠান বুয়েট

টানা তিনবারের মতো বর্ষসেরা গবেষকের স্বীকৃতি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি এএ মামুন নামেই সর্বাধিক পরিচিত। তবে গবেষণায় বর্ষসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)। বেসরকারিভাবে পরিচালিত ‘সায়েন্টিফিক বাংলাদেশ’র ‘সায়েন্টিফিক পাবলিকেশন উইথ বাংলাদেশ অ্যাফিলেশন ইন-২০১৫'র প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

এতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৪৪টি আর্টিকেল প্রকাশ করে সবার শীর্ষে অবস্থান করছেন এএ মামুন। অন্যদিকে ২৩টি আর্টিকেল প্রকাশ করে দ্বৈতভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাফিল এম এ এবং লুবিং এস পি নামের দুই গবেষক।

একই সাথে ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ বিশ্ববিদ্যালয়ের গবেষণা তালিকার রেটিংও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে উল্লেখ করা হয়, ৩৫৪টি আর্টিকেল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)। সেরা ১৫ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান পঞ্চম।

অন্যদিকে ৭২টি আর্টিকেল প্রকাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এতে আরও উল্লেখ করা হয়, বিজ্ঞান ভিত্তিক অন্যান্য প্রকশনার মধ্যে রয়েছে চারটি বই এবং ৫৯টি অধ্যায়। যা আগের বছরের তুলনায় প্রায় ২০০টির মতো কম।

পঞ্চম স্থান অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি গবেষণা পিছিয়ে পড়ছে- এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক এএ মামুন বলেন, এটি সাধারণত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষকের প্রকাশনা জরিপের সমষ্টি। আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় ছয় শতাধিক শিক্ষক। যা ঢাকা কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম। সবাই যদি নিজ জায়গা থেকে গবেষণা কাজ চালিয়ে যান, তবে খুব শিগগিরই আমরাও প্রথম স্থান অর্জন করতে পারব।’

শেয়ার করুন

পাঠকের মতামত