আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগজনক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা দেশাই।

বৃহস্পতিবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে।

এ সফরের বিষয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগগুলো নিয়ে আলোচনা করবেন নিশা দেশাই। সফরকালে তিনি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও বাংলাদেশের মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

তিন দিনের এক সফরে বুধবার ঢাকা এসেছেন নিশা দেশাই। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরারষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে এক টুইট বার্তায় নিশা দেশাই বলেন, বাংলাদেশে চলমান হত্যাকা- ও সন্ত্রাসবাদ দমনে ঢাকার সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে।

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ভাল যাচ্ছে না। সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতের সাবেক নিরাপত্তা কর্মীর হত্যা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটি। এ ঘটনার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সরকার। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি বার্তাও দিয়েছে। তারপরেই নিশা দেশাইর বাংলাদেশ সফরকে বিশেষ নজরে দেখছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত