আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হাইকোর্টের রায় যুগান্তকারী : বিএনপি

হাইকোর্টের রায় যুগান্তকারী : বিএনপি

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করতে করা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘হাইকোর্টর রায় যুগান্তকারী ও ঐতিহাসিক। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরো দৃঢ়তর হলো।’

এই রায়কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে আবারো ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে।’

ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণার এই রায়ে জনগণ, দেশের সুশীল সমাজ তথা সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আশা জেগে উঠেছে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘সংসদের ওপর বিচারপতি অভিশংসনের ক্ষমতা থাকলে যে দল সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকে, তারা ব্যাপক প্রভাব বিস্তার করে। তারা বিচারপতিদের অভিশংসনের ক্ষেত্রে ব্যাপকভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে। রাজনৈতিক কারণে বিচারপতিরা হেয় হতে পারেন, ইম্পিচমেন্ট হতে পারেন।’

অভিশংসনের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

বাহাত্তরের সংবিধানে সংসদের ওপর বিচারপতিদের অসদাচরণের জন্য অভিশংসনের ক্ষমতা ছিল জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘পরবর্তীতে যখন বাকশাল গঠিত হয়, তখন এটা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। এরপর সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপরে ন্যস্ত করা হয়। এটি সকলের দ্বারা সমাদৃত ছিল। কারণ, এখানে দলীয় প্রভাবের কোনো সুযোগ ছিল না।’

শেয়ার করুন

পাঠকের মতামত