আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আড়াই হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ হচ্ছে

আড়াই হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ হচ্ছে

আমলাতান্ত্রিক জটিলতা কেটেছে প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ প্রক্রিয়ার তৃতীয় ফেজের। অবশেষে এ সংক্রান্ত পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ২ হাজার ৫৯৫ জন শিক্ষকের চাকরি জাতীয়করণের পদ অনুমোদন হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 এর ফলে দেশের মোট ৫১৯ বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সমসংখ্যক প্রধান শিক্ষক এবং ২ হাজার ৭৬ জন সহকারী শিক্ষকের চাকরি জাতীয়করণ হতে যাচ্ছে। চলতি মাসের যেকোনো সময় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণের ঘোষণা দেন। এর মাধ্যমে ওসব প্রতিষ্ঠানের ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি তিন ধাপে জাতীয়করণের সিদ্ধান্ত হয়।

প্রথম ধাপে ২০১৩ সালের জানুয়ারিতে, দ্বিতীয় ধাপে ২০১৩ সালের জুলাইয়ে এবং তৃতীয় ধাপে ২০১৪ সালের জানুয়ারিতে জাতীয়করণ হবে বলে ঠিক করা হয়।

 প্রথম ধাপে ২২ হাজার ৯৫৬টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের গেজেট প্রকাশিত হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। মে মাসে শিক্ষকদের চাকরি সরকারি করা হয়। এর পরই দেখা দেয় জটিলতা। ২০১৩ সালের নভেম্বরে দ্বিতীয় ধাপে ২ হাজার ২৫২টি স্কুল জাতীয়করণ হয়।

 ২০১৫ সালের জুলাইয়ে তৃতীয় ধাপে ৫৫৭টি স্কুল জাতীয়করণের সিদ্ধান্ত হয়। কিন্তু এসব স্কুলের প্রায় ১৪ হাজার শিক্ষকের চাকরি সরকারি না হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতাও বন্ধ ছিল। এর মধ্যে ২ হাজার ৫৯৫ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ হচ্ছে এবার।

শেয়ার করুন

পাঠকের মতামত